পেশিবহুল কৈশোরে দীর্ঘায়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর বয়সে পেশিবহুল স্বাস্থ্য দীর্ঘায়ু করতে পারে, যদি আপনি পুরুষ হন। সুইডেনের একদল গবেষক প্রায় ২৪ বছর ধরে গবেষণা শেষে এমন তথ্যই জানালেন।গবেষকেরা ১০ লাখেরও বেশি কিশোরের ওপর এই গবেষণাটি করেন। তাঁরা বলছেন, বাহু ও পায়ের দুর্বল পেশি কম বয়সে মৃত্যুর ঝুঁকি বাড়ায়। পেশির শক্তি মূলত স্বাস্থ্যের সবলতা নির্দেশ করে। এটিই বেশি দিন বেঁচে থাকার সঙ্গে সম্পর্কযুক্ত।কম বয়সে মৃত্যুর ঝুঁকির সঙ্গে পেশিশক্তির সম্পর্ক খুঁজে বের করতে মূলত এ গবেষণাটি করা হয়। এতে দেখা গেছে, কিশোর অবস্থায় পেশিশক্তি গড় অবস্থা থেকে ভালো হলে তাদের মৃত্যুর ঝুঁকি প্রায় ২০ থেকে ৩৫ শতাংশ কম থাকে। তাদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা কম থাকে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। মানসিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি কমে প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত। ১৬ থেকে ১৯ বছর বয়সে দুর্বল পেশিশক্তি থাকার কারণে ৫০ বছরের মধ্যে তাদের মৃত্যুর উচ্চ ঝুঁকি থাকে বলে জানান গবেষকেরা।তবে গবেষকেরা কৃত্রিমভাবে পেশি গঠন মানুষকে দীর্ঘায়ু করে না বলে গুরুত্বারোপ করেছেন। বিবিসি।