পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেডিেকল সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্র-শিক্ষকদের চিকিৎসা সুবিধা দিতে ক্যাম্পাসে মেডিকেল সেন্টার চালু করেছে। ১৩ জুলাই দুপুর ১২টায় মেডিকেল সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. নুরল আনোয়ার।
এ উপলক্ষে আয়োজিত সভায় উপাচার্য বলেন, মেডিকেল সেন্টার স্থাপনের মাধ্যমে ক্যাম্পাসে সেবা দানের ক্ষেত্রে নতুন এক মাত্রা যোগ হলো। এই মেডিকেল সেন্টার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা চিকিৎসা সেবা নিতে পারবেন।
এ সময় ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন মফজল আহমেদ, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, প্রক্টর আসিফ মাহবুব করিম, মেডিকেল সেন্টারের চিকিৎসক মো. আশিকুল ওহাব চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।