পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এ কে এম এনামুল হক ও ভাইস চেয়ারম্যান জহির আহমেদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরল আনোয়ার।

ইউজিসি চেয়ারম্যান আব্দুল মান্নান তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের দৃষ্টি দিয়ে আগামীর বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার ওপরও জোর দেওয়ার আহ্বান জানান।

চলতি বছরেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এ কে এম এনামুল হক। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরামর্শক এম মজিবুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১২৯ জন শিক্ষার্থীকে ‘একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। বিজ্ঞপ্তি