পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ পরিদর্শন করেছেন। সুবিধাবঞ্চিত পথশিশুদের বিনা মূল্যে শিক্ষাদান করে এই সংগঠন। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজবাড়ী এবং কক্সবাজারে শাখা রয়েছে এই ফাউন্ডেশনের। পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারেন। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, এক টাকার বিনিময়ে খাদ্য বিতরণ এবং উচ্চশিক্ষা অর্জনে সহযোগিতা করা। বিজ্ঞপ্তি।