পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ওয়াসা কার্যালয় পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীরা ৮ আগস্ট চট্টগ্রাম ওয়াসা কার্যালয় পরিদর্শন করেছেন। ওয়াসার জনসংযোগ বিভাগের কার্যাবলি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান জনসংযোগ বিভাগের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। বিজ্ঞপ্তি।