পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন মফজল আহমেদ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান মো. আনিসুর রহমান। বিজ্ঞপ্তি।