পোল্যান্ডে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ৬ ও ৭ এপ্রিল
পোল্যান্ডে উচ্চশিক্ষা–বিষয়ক সেমিনারের আয়োজন করছে নগরের এডুমিগ কনসালটেন্সি। ৬ এপ্রিল বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এডুমিগ কার্যালয় এবং ৭ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে পোল্যান্ডের ভিসটিউলা বিশ্ববিদ্যালয়ের হেড অব ইন্টারন্যাশনাল অফিস লিওনিদ মারকুসিক বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলি জানাবেন। বিস্তারিত জানা যাবে মুঠোফোন (০১৭৬১৮০৬৫২৭) নম্বরে। ভিজিট করুন www. facebook. com/edumigctg।
উল্লেখ্য, সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা রয়েছে। এগুলোর মধ্যে আছে সরকারি ও প্রাইভেট উভয় ক্ষেত্রে ন্যায্য টিউশন ফি। আবেদন করা যায় আইইএলটিএস ছাড়াই। ভিসা প্রসেসিংয়ে সময় লাগে কম। পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হলো ভিসটিউলা বিশ্ববিদ্যালয়। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন বিশ্বের ৪২টি দেশের অসংখ্য শিক্ষার্থী। বিজ্ঞপ্তি।