পো লি শ মি শা লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড মদ্যপানের পর কোভালস্কি বাড়ি ফিরল গভীর রাতে। ঘরে ঢুকতেই দেয়াল ঘড়ি বেজে উঠল ঢং-ঢং-ঢং।বিরক্তির সুরে সে বলল:—বুঝেছি তো, বাবা, রাত একটা বাজে। তাই বলে সেটা তিনবার জানান দিতে হবে? —স্কুলের ছাত্রদের সবচেয়ে ভুল ধারণা কী?—শিক্ষকেরা মহা উৎসাহে স্কুলে যায়। অঙ্ক শিক্ষক জিজ্ঞেস করলেন:—যার জন্ম ১৯৫০ সালে, তার এখন কত বয়স?খুদে ইয়াস হাত তুলল:—ব্যক্তিটি পুরুষ? নাকি নারী? —মানুষ কত দিন বাঁচে?—মৃত্যু পর্যন্ত। এক বৃদ্ধা এলেন ডাক্তারের কাছে। ডাক্তার জিজ্ঞেস করলেন:—বহুদিন আসেননি যে!বৃদ্ধা জানালেন:—অসুস্থ ছিলাম। —ছবিতে ফ্রেম থাকে কেন?—যাতে চিত্রকর বুঝতে পারেন ছবি কোথায় শেষ করতে হবে।