পোকার চোখে পৃথিবী দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোকামাকড়ের জটিল চোখের আদলে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা এবার তৈরি করেছেন একটি ছোট্ট ডিজিটাল ক্যামেরা। এতে বাঁকানো আকৃতিতে সুবিন্যস্ত রয়েছে ১৮০টি ছোট লেন্স ও বৈদ্যুতিক যন্ত্রপাতি। মৌমাছি, ফড়িং, পিঁপড়া, গুবরেপোকা, চিংড়ি এবং অন্যান্য পোকামাকড় তাদের ছোট্ট, বাঁকানো ও সংবেদনশীল লেন্সের চোখে পৃথিবীকে যে রকম দেখে, এই ক্যামেরার ছবিতে অবিকল সে রকম সূক্ষ্ম ও বিস্তৃত ছবি তোলা সম্ভব বলে সংশ্লিষ্ট নির্মাতারা দাবি করছেন। নেচার সাময়িকীতে গত বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই ক্যামেরার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এএফপি।