পোকেমন গো যখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিডিও গেম খেলতে খেলতে তরুণ সমাজ যখন ঘরে অবস্থানের ক্ষেত্রে পোলট্রি মুরগিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ঠিক তখন বাজারে আসছে নতুন গেম ‘পোকেমন গো’। অতি অল্প সময়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই গেমে ভার্চ্যুয়াল বিভিন্ন প্রাণী ধরার জন্য গেমারকে ছুটে বেড়াতে হবে খোলা আকাশের নিচে বিভিন্ন জায়গায়। অন্যান্য দেশের শহরগুলোতে খেলা যেমনই হোক, বাংলাদেশে খেলতে গেলে গেমারকে মুখোমুখি হতে হবে মারাত্মক সব চ্যালেঞ্জের। ভবিষ্যতের কথা ভেবেছেন জাহিদ হাসান

গেমার যখন কাঁচাবাজারে
গেমার যখন কাঁচাবাজারে

গেমার যখন কাঁচাবাজারে
গেমার একমনে পোকেমন খুঁজতে খুঁজতে কাঁচাবাজারে ঢুকলে হয়তো দেখা যাবে, মাছ ও সবজি বিক্রেতারা নিজ দায়িত্বে পচা মালামাল ধরিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে নিয়েছে।
ইলিশ মাছ তাজা হবে তো?
তাজা মানে একদম ফ্রেশ! বুয়ারে খালি মাছটা কাটনের আগে এই জিনিসটা ধরায় দিয়েন, কাটতে সুবিধা হইব।

গেমার যখন গার্লস কলেজে
গেমার যখন গার্লস কলেজে

গেমার যখন গার্লস কলেজে
দরজা খোলা পেয়ে গেমার আনমনে কোনো গার্লস কলেজে ঢুকে পড়লে কিছুক্ষণ পর ছিটকে উড়ে এসে বাইরে পড়তে পারেন। ইতিমধ্যে গালে পাঁচ আঙুলের ছাপ পড়ারও সমূহ ‘সম্ভাবনা’ প্রবল।
আরেহ্, তুমি আমার কলেজে কেন!
সাইড প্লিজ, সামনের পোকেমনটাকে ধরতে হবে!

গেমার যখন সংরক্ষিত এলাকায়
গেমার যখন সংরক্ষিত এলাকায়

গেমার যখন সংরক্ষিত এলাকায়

এ ধরনের এলাকায় পোকেমন খুঁজতে থাকলে গেমার ফেঁসে যাবে। কারণ, সিসিটিভিতে দেখা যাবে, এক তরুণ সন্দেহজনকভাবে ফোন হাতে অনেক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল।
দোস্ত, সিসিটিভির ফুটেজে তোরে দেখা গেছে! এখন কী করবি?
সমস্যা কী, নিজে গিয়ে ধরা দিলে তো ১০ লাখ টাকা পাওয়া যাবে!

গেমার যখন বাসস্ট্যান্ড অথবা লঞ্চ টার্মিনালে
গেমার যখন বাসস্ট্যান্ড অথবা লঞ্চ টার্মিনালে

গেমার যখন বাসস্ট্যান্ড অথবা লঞ্চ টার্মিনালে
এ ক্ষেত্রে তিনি নিজেকে আচমকা আবিষ্কার করতে পারেন আরিচাগামী বাসে কিংবা বরিশালগামী লঞ্চের ছাদে।
ভাই, আমাদের বাসটা পানির ওপর দিয়ে চলছে কেন?
আকাশে অনেক মেঘ তো, উইড়া যাইতে পারতেছে না! যত্তসব।

গেমার যখন পুরান ঢাকায়
গেমার যখন পুরান ঢাকায়

গেমার যখন পুরান ঢাকায়
ভুলেও কোনো গলিতে ঢুকে পড়লে গেমারকে পোকেমনের বদলে নিজেকে খুঁজতে হবে। প্রয়োজনে সাংবাদিক খুঁজে বের করে নিজের হারানো বিজ্ঞপ্তিও দিতে হতে পারে।
আঙ্কেল, আমি তো হারিয়ে গেছি!
কয় দিন ধইরা নিখোঁজ আছ? ১০ দিন হইলে পত্রিকা পড়ো, নিজের ছবি খুঁইজা পাইলেও পাইতে পারো।

গেমার যখন রাজপথে
গেমার যখন রাজপথে

গেমার যখন রাজপথে
জ্যামের কারণে গাড়ির নিচে পড়ার আশঙ্কা কম থাকলেও বুড়িগঙ্গায় পৌঁছানোর শর্টকাট পথ অর্থাৎ খোলা ম্যানহোলের আহ্বানকে অগ্রাহ্য করা খুবই কঠিন।
দোস্ত, সামনে একটা পোকেমন আছে! হলুদ রঙেরটা!
কিন্তু আমি তো দেখতেছি কালো...!