পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বেশি বয়সে পোপ নির্বাচিত হয়েছিলেন পোপ দশম ক্লেমেন্ট
সবচেয়ে বেশি বয়সে পোপ নির্বাচিত হয়েছিলেন পোপ দশম ক্লেমেন্ট

* পোপ ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু। পোপ নির্বাচনের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই।
* ৯৯৫ সালে পোপ দ্বাদশ জন যখন নির্বাচিত হন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর।
* পোপ দশম ক্লেমেন্ট এখন পর্যন্ত বয়স্ক পোপ। ১৬৭৯ সালে পোপ নির্বাচিত হওয়ার সময় তাঁর বয়স ছিল প্রায় ৮০ বছর।

* ক্যাথলিক চার্চের দাপ্তরিক ভাষা ল্যাটিন হওয়ায় ল্যাটিন ভাষায় পোপের দখল থাকাটা একরকম বাধ্যতামূলক। পাশাপাশি পোপকে যেহেতু রোমের বিশপের দায়িত্বও পালন করতে হয়, তাই ইতালীয় ভাষা জানাটাও জরুরি।
* এখন পর্যন্ত দায়িত্ব পালনকারী পোপদের মধ্যে শুধু ইতালি থেকেই নির্বাচিত হয়েছেন ১৯৬ জন। বাকি ৭০ জন এসেছেন পৃথিবীর অন্যান্য দেশ থেকে।

* পোপ শুধু ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরুই নন, তিনি একটি স্বাধীন-সার্বভৌম দেশ ভ্যাটিকান সিটিরও প্রধান। পৃথিবীর অন্যতম ক্ষুদ্র এই রাষ্ট্রের বাসিন্দা প্রায় ৯০০ জন।
* ভ্যাটিকান সিটির সবকিছু পোপের অধীনেই পরিচালিত হয়, কিন্তু কোনো ব্যক্তিগত সম্পদ অর্জনের সুযোগ পোপের নেই।
* ক্যাথলিক ধর্মগুরু পোপকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস

* ২০১২ সালে বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর তালিকায় বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে পোপ ষোড়শ বেনেডিক্ট ছিলেন পঞ্চম।
* পোপ চাইলে পদত্যাগও করতে পারেন। ১৪১৫ সালে পোপ দ্বাদশ গ্রেগরি পদত্যাগ করেছিলেন।
* বর্তমান পোপ প্রথম ফ্রান্সিস ল্যাটিন আমেরিকা থেকে আসা প্রথম পোপ।
* পোপ ফ্রান্সিসের আগে আরও দুজন পোপ বাংলাদেশ সফর করেছেন। ১৯৭০ সালে পোপ ষষ্ঠ পল এবং ১৯৮৬ সালে পোপ দ্বিতীয় জন পল।

সূত্র: রিডার্স ডাইজেস্ট ও দ্য গার্ডিয়ান