পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা গত ২৬ জানুয়ারি নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আনোয়ার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান এ কে এম এনামুল হক, ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, সিন্ডিকেট সদস্য মাহফুজুল হক চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য তাহমিনা খাতুন, এম মজিবুর রহমান, মিজানুর রহমান, এহসানুল হক, মাহফুজুল হায়দার চৌধুরী প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আরও গতিশীল করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত ‘বাংলা ভাষা’ এবং ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ নামের দুটি কোর্স অন্তর্ভুক্ত করার জন্য সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তি