পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ১৭ মে উদ্যাপিত হয়। এ উপলক্ষে সকালে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এ কে এম এনামুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ্উদ্দিন আকবর, বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জহির আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরল আনোয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মো. জাকির হোসেন, তাহমিনা খাতুন, মো. মুজিবুর রহমান, মো. জসিম উদ্দিন, নিজামুল হক ভূঁইয়া, মিজানুর রহমান, মো.আলী আজম, এহসানুল হক, মাহাফুজুল হায়দার চৌধুরী, টিপু সুলতান, খান মো. আকতারুজ্জান ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কাজী মোস্তাইন বিল্লাহ। বিজ্ঞপ্তি।