পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সেমিনার
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে গত ৩১ জানুয়ারি ‘বাংলাদেশে বৈধ শিক্ষা শক্তিশালী করা এবং পেশাগত প্রত্যাশা’বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানী পরামর্শক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. নূরুল আনোয়ার। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মিজানুর রহমান, সিএমপির সহকারী পুলিশ কমিশনার তানজিলা সিদ্দিকা এবং চট্টগ্রাম কর অঞ্চল-৩–এর সহকারী কর কমিশনার আয়ান সরকার। বাংলাদেশে আইন শিক্ষাপদ্ধতির ত্রুটি ও দুর্বলতা তুলে ধরে সেমিনারের মূল বক্তা বলেন, ‘আমাদের আইন শিক্ষাপদ্ধতিকে যুগোপযোগী করতে হবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে আইন শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।’ সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান নিজামউদ্দিন মো. বায়েজিদ। বিজ্ঞপ্তি