পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাশ ও ইয়েটসের কবিতা নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের উদ্যোগে ৭ আগস্ট ‘জীবনানন্দ দাস ও ডব্লিউ বি ইয়েটসের কবিতা: প্রকৃতি, মিথ ও জাতীয়তা’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরল আনোয়ার অনুষ্ঠান উদ্বোধন করেন। সেমিনারে জীবনানন্দ দােশর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নেয়ামত উল্লাহ ভূঁইয়া।
অপরদিকে আইরিশ কবি ডব্লিউ বি ইয়েটসের জীবন, সাহিত্যকর্ম ও জাতীয়তাবোধের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মারুফ উল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন পোর্ট সিটি ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মফজল আহমদ।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীরা মৈয়মনসিংহ গীতিকার কিছু অংশ, রবীন্দ্রসংগীত, সুফিগান, জীবনানন্দ ও ইয়েটসের কবিতা পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।