পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সভা
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং-২০১৪ সেশনের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ৭ ফেব্রুয়ারি দক্ষিণ খুলশীতে প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক এবং চেয়ারম্যান জহির আহমেদ। ট্রাস্টি বোর্ডের সদস্য, সিন্ডিকেট সদস্য, ডিন, একাডেমিক উপদেষ্টাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরেফিন সিদ্দিক আশা প্রকাশ করে বলেন, অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রসারে সচেষ্ট হবে।
অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচিতে প্রথম স্থান অর্জনকারী ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।