পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ মে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মফজল আহমদসহ রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা। উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ মে যাত্রা শুরু করে চতুর্থ বছরে পর্দাপণ করল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি।