পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সভা ২৪ ডিসেম্বর উপাচার্য অধ্যাপক মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এ কে এম এনামুল হক ও চেয়ারম্যান জহির আহম্মদ। সভায় স্প্রিং-২০১৪ সেশনের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১০ জানুয়ারি, ২০১৪ বিকেল সাড়ে তিনটায় সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা ৮ জানুয়ারি পর্যন্ত ভর্তি ফরম জমা দিতে পারবেন।
সভায় আরও মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এম মজিবুর রহমান, এহসানুল হক, মাহফুজুল হায়দার চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফজল আহম্মেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।