পোর্ট সিটি রোটারি ক্লাবের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন
রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন

রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির অভিষেক অনুষ্ঠান ১ নভেম্বর নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি রাশেদুল হাসান ও নবনির্বাচিত সভাপতি জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে দুই পর্বের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, রোটারিয়ান এম এ আওয়াল, আবদুল আহাদ, রেজাউল করিম, সাইফুল হুদা, এম এন হুদা ও এইচ এম ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রাশেদুল হাসান ২০১৪-২০১৫ সালের নবনির্বাচিত সভাপতি জিন্নাহ চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি