পোর্ট্রেটের আলোকচিত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি ও সাজেকে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী পোর্ট্রেট ষষ্ঠ আলোকচিত্র মেলা। গত ২৫ ও ২৬ মার্চ আলোকচিত্র–বিষয়ক পত্রিকা পোর্ট্রেট আয়োজিত মেলায় ছিল সেমিনার, সম্মাননা প্রদান ও আউটিং। খাগড়াছড়ির রনৌক প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনের মেলা উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। তিনি বলেন, পর্যটনের বিকাশে আলোকচিত্র বিরাট ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক কানন আচার্য। বক্তব্য দেন পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির কর্মকর্তা জামিনুল হক, চট্টগ্রাম ফটোগ্রাফিক ইনস্টিটিউটের পরিচালক কে ইউ মাসুদ, আলোকচিত্রী মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সদস্য নসিমা আক্তার প্রমুখ। একই দিন ‘পর্যটন শিল্প বিকাশে আলোকচিত্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেটের বেঙ্গল ইমেজের পরিচালক মো. ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি।