পোর্ট্রেটের উদ্যোগে ফ্যাশনবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেট-এর উদ্যোগে ১০ আগস্ট নগরের স্টুডিও থিয়েটার হলে ‘ইমপ্রুভিং ফ্যাশন ইন চিটাগং’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, চট্টগ্রামের সংস্কৃতির ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে এর ফ্যাশনেরও বিবর্তন হয়েছে। চট্টগ্রামে বুটিক শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে এবং জনপ্রিয়তাও বাড়ছে। এ বিকাশকে আমাদের ধরে রাখতে হবে। পোর্ট্রেট-এর উপদেষ্টা সুব্রত দেবের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন কবি সাংবাদিক এজাজ ইউসুফী, আলোকচিত্রী মউদুদুল আলম, কোরিওগ্রাফার সাইফ আজাদ প্রমুখ। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন পোশাক ডিজাইনার সালেহ রবি জন। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেট পরিচালক রূপম চক্রবর্তী। পরে সুব্রত দেব অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে ফ্যাশন মডেলিংয়ে অবদান রাখার জন্য চট্টগ্রামের মডেল কিসমা এবং কান্তাকে বিশেষ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।