পোর্ট্রেটের জমকালো আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো আয়োজনে গত রোববার পোর্ট্রেট মিস চিটাগাং ২০১২-এর লোগো উন্মোচন হয়ে গেল। এ উপলক্ষে নগরের একটি রেস্তোরাঁয় সন্ধ্যা থেকে যেন মেলা বসেছিল মডেল তারকা ও সংস্কৃতিকর্মীদের। গভীর রাত পর্যন্ত চলে নাচ, গান আর আড্ডা।লোগো উন্মোচন করেন মিস চিটাগাং ২০১২-এর চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ, সাবেক মিস চিটাগাং নাবিলা, প্রিয়ম, নুসরাত, আনিকা, কিসমা ও লিটল মিস তোসরা। আগামী এপ্রিল থেকে মাসব্যাপী চলবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিবন্ধন।অনুষ্ঠানে বক্তব্য দেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক হায়দরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কাউন্সিলর রেহেনা কবীর, বৈশাখী টিভির ব্যুরো প্রধান হাসান ফেরদৌস প্রমুখ। প্রতিযোগিতার নির্দেশনামূলক বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন মঈনুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নিয়মিতভাবে মিস চিটাগাং আয়োজনে বিশ্বের কাছে চট্টগ্রাম সম্পর্কে ইতিবাচক ধারণা জন্মেছে, যা চট্টগ্রামবাসীর জন্য গৌরবের। এবারের মিস চিটাগাংয়ের জন্য আরও জমকালো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ চৈতী, কণ্ঠশিল্পী সুবর্ণা, লিটন সেন, অজয় চক্রবর্তী, শাপলা প্রমুখ। হানিফ খন্দকার ও তাঁর দলের নাচ সবাইকে মুগ্ধ করে। বাড়তি আকর্ষণ ছিল কাউন্সিলর রেহেনা কবীর ও মঈনুদ্দিন আহমেদের গান। সবার অনুরোধে রেহান কবীর শোনালেন ‘তুহি মেরি মঞ্জিল...’ জনপ্রিয় হিন্দি গানটি। পুরো হলভর্তি দর্শক তা খুব উপভোগ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাওন পান্থ।