পোর্ট্রেটের দুই যুগ

পোর্ট্রেটের দু্ই যুগপূর্তি উপলক্ষে গত ২৬ জুন সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। কেক কাটা, স্মৃতিচারণা, আড্ডা আর সংগীতের মূর্ছনায় মধ্যরাত পর্যন্ত চলে অনুষ্ঠান।
শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ের সভাপতি এজাজ ইউসুফী, সাংবাদিক হাউজিং কো-অপারেটিব সোসাইটির চেয়ারম্যান মঈনুদ্দিন কাদেরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, সাংবাদিক ইউনিয়ের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, পোর্ট্রেটের উপদেষ্টা সুব্রত দেব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ ও মঞ্চশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের।
স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী।
পরে সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন আলাউদ্দিন তাহের, আকলিমা মুক্তা, লুবনা জান্নাত, শাপলা পাল, নাদিরা আক্তার,অজয় চক্রবর্তী, লিটন সেন, প্রবীর দত্ত ও সজল ভট্টাচার্য। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য কর্ণফুলী লাইটিং-এর পরিচালক ফনী ভূষণ দেবকে পোর্ট্রেট সম্মাননা পদক ও শেখ পুতুলকে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
১৯৯০ সালে একটি আলোকচিত্র পত্রিকা প্রকাশনার মধ্য দিয়ে পোর্ট্রেট যাত্রা শুরু। ১৯৯২ সালে পোর্ট্রেট ইনস্টিটিউট হিসেবে রূপান্তর হয়। ২০০৫ সালে চট্টগ্রামে প্রথমবারের মতো ট্যালেন্ট সার্চ ও ২০০৬ সালে মাস্টার ভয়েস নামে সংগীত প্রতিযোগিতার আয়োজন করে। ২০০৭ ও ২০০৮ মিস্টার অ্যান্ড মিস চিটাগাং এবং ২০১০ মিস চিটাগাং আয়োজন করা হয়।