পোর্ট্রেটের মিস চিটাগাং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট্রেটের উদ্যোগে শুরু হয়েছে সুন্দরী প্রতিযোগিতা মিস চিটাগাং-২০১০। এটি তাদের চতুর্থ আয়োজন। এ উপলক্ষে ৪ অক্টোবর নগরের জেলা শিল্পকলা একাডেমীতে বসেছিল সুন্দরীদের মেলা, অডিশন রাউন্ড। ব্যক্তিত্ব, সৌন্দর্য, মেধা আর বুদ্ধির পরীক্ষার মাধ্যমে কয়েক শ তরুণীর মধ্য থেকে নির্বাচন করা হয় সেরা ২০ জনকে। তাঁদের নিয়ে ২০ অক্টোবর স্টুডিও থিয়েটারে শুরু হবে গ্রুমিং।মিস চিটাগাং ২০১০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। বিচারকের আসনে ছিলেন লাক্সস্টার রুমানা, আবৃত্তিকার মিলি চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সেতু বিশ্বাস ও তাঁর দল। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী।