পোর্ট্রেটের ২০ বছর পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেমেয়েদের মননশীলতা বিকাশে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। পোর্ট্রেট দীর্ঘ ২০ বছর নিরলসভাবে সংস্কৃতির বিভিন্ন শাখা নিয়ে কাজ করে যাচ্ছে—যা অনন্য দৃষ্টান্ত। গত সোমবার রাতে আলোকচিত্রবিষয়ক সংগঠন পোর্ট্রেটের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। আবদুল খালেক মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, বিএনএর নির্বাহী পরিচালক জাকির হোসাইন ও লায়ন সুব্রত দেব। বক্তব্য দেন আলোকচিত্রী মউদুদুল আলম, কাউন্সিলর রেহানা বেগম, নাট্যকার জাহাঙ্গীর কবির, শিল্পী আবদুল মান্নান, রুহুল আমিন, মজিবত উল্ল্যা, সুমন দাশ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রূপম চক্রবর্তী। দ্বিতীয় পর্বে গান করেন অনন্যা দাশগুপ্তা, লুবনা, মুক্তা, আহসান ও আনিকা। নৃত্য পরিবেশন করেন নিপুণ। কবিতা আবৃত্তি করেন ফরিদা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ঐশী।