পোর্ট্রেটের ২৫ বছর পূর্তি উৎসব উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে পোর্ট্রেটের ২৫ বছর পূর্তি উৎ​সব উদ্বোধন করেন অতিথিরা
কেক কেটে পোর্ট্রেটের ২৫ বছর পূর্তি উৎ​সব উদ্বোধন করেন অতিথিরা

আলোকচিত্রবিষয়ক সংগঠন পোর্ট্রেটের ২৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ১৯ এপ্রিল সন্ধ্যায় নগরের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কুমার চৌধরী, সাংবাদিক শামসুদ্দিন হারুণ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুপ বিশ্বাস, যমুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব, উপস্থাপিকা নাসরিন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ২৪ বছর আগে পোর্ট্রেট যে অঙ্গীকার নিয়ে পথচলা শুরু করেছিল, তা পূরণ করে চলেছে। পোর্ট্রেটের কর্ণধার রূপম চক্রবর্তী শুধু চট্টগ্রাম নয়, এ বাংলার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরছেন বিশ্বসমাজে।
আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন শিল্পী লুবনা জান্নাত, আবুল বাশার, লিটন সেন, আহসান, জাহেদ হোসেন ও তাসনিম আনিকা। বিজ্ঞপ্তি।