পোর্ট্রেটের ২৬ বছর পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট আয়োজনে উদ্যাপিত হলো পোর্ট্রেটের ২৬ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে আয়োজন করা হয় সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শিল্পী প্রিয়াঙ্কা বড়ুয়া ও তাঁর দল। সংগীত পরিবেশন করেন আকলিমা মুক্তা, লুবনা জান্নাত, দেবাশীষ চৌধুরী, নাদিরা পারভীন, জুয়েল পাল, সুর্বণা বড়ুয়া ও রাইসা। বক্তারা বলেন, পোর্ট্রেটের পদচারণ শুধু আলোকচিত্র নয়, সংস্কৃতির বিভিন্ন শাখায়। এই সংগঠনের মাধ্যমে উঠে আসা সংগীতশিল্পী ও মডেলরা এখন সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গনি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ ইউসুফী, লায়ন সুব্রত দেব, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ, পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী প্রমুখ।