পোলার বিয়ার বা মেরু ভল্লুক উত্তর মেরু এলাকায় বাস করে। খাবারের সন্ধানে এরা যাযাবরের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। একটি পূর্ণ বয়স্ক পোলার বিয়ারের ওজন ৬৫০ থেকে ১১০০ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। পুরুষ পোলার বিয়ারের ওজন অপেক্ষাকৃত বেশি হয়। এদের গায়ের রং সাদা, কখনো কখনো হলুদাভ হয়ে থাকে। পোলার বিয়ার কোনো রকম বিশ্রাম ছাড়াই একনাগাড়ে ৬০ মাইল সাঁতার কাটতে পারে। পোলার বিয়ার তাদের শরীরের ওজনের দশ ভাগের এক ভাগ ওজনের খাবার এক ঘণ্টার মধ্যে সাবাড় করতে পারে। পোলার বিয়ারের লিভার বা কলিজায় এত বেশি ভিটামিন ‘এ’ আছে যে স্বাভাবিক মানুষের জন্য তা প্রাণনাশক হতে পারে। সাধারণত গর্ভবতী পোলার বিয়ার পুরো শীতকালটা হাইবারনেট বা ঘুমন্ত অবস্থায় কাটায়। ধারণা করা হয়, পোলার বিয়াররা খুব হিংস্র। কিন্তু আসল ঘটনা হচ্ছে গত ৩০ বছরে মাত্র সাতজন লোক পোলার বিয়ারের হাতে মারা গেছে। সিল পোলার বিয়ারের প্রিয় খাদ্য। এর সিলের চামড়া, চর্বি এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ খেয়ে থাকে কিন্তু মাংস খায় না। পোলার বিয়ার প্রায় ২০ মাইল দূর থেকে গন্ধ শুকে সিলের উপস্থিতি টের পায়। জন্মের সময় পোলার বিয়ার অত্যন্ত ছোট থাকে। ওই সময় এদের আকার প্রায় একটি ধেড়ে ইঁদুরের মতো এবং ওজন এক পাউন্ডেরও কম থাকে। পূর্ণবয়স্ক পোলার বিয়ার ১০ ফুট পর্যন্ত লম্বা হয় এবং এটি প্রায় ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ওয়েবসাইট অবলম্বনে সামসুল আলম