পোশাক-আশাকের নতুন দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকে প্রিয় তারকার অটোগ্রাফ নিতেই কত হুড়োহুড়ি করে ভক্তরা। কেমন হয়, যদি প্রিয় তারকাই তাঁর পছন্দের পোশাক নিয়ে আসেন ভক্ত ও ক্রেতার সামনে? তেমনই একটি ভাবনা থেকে নিজে পছন্দ করা পোশাকের দোকান সিগনেচার বিডি নিয়ে হাজির হয়েছেন অভিনয়শিল্পী হিল্লোল ও নওশীন। সম্প্রতি বনানীর স্কাইলার্ক মার্কের চতুর্থ তলায় চালু হয়ে গেল এই দোকানটি।এখানে পাওয়া যাবে পাশ্চাত্য ও দেশি ধাঁচের পোশাকের মিশেল। একই সঙ্গে পাওয়া যাবে বিখ্যাত সব ব্র্যান্ডের দৃষ্টিনন্দন এক্সেসরিজ যেমন: ব্যাগ, গয়না, জুতা, বেল্ট, প্রসাধনীসহ আরও অনেক কিছু। তবে ছেলেদের জন্য চমক থাকছে ডেনিম-এ। প্রায় ৩০টির মতো ডেনিম ব্র্যান্ড খুঁজে পাবেন আপনি এই আউটলেট এ। নওশীন বলেন, যেকোনো পার্টি বা অনুষ্ঠানের পারফেক্ট আউটলুক পেতে আপনাকে সবকিছু জোগাবে সিগনেচার বিডি। ব্যবস্থাপনা পরিচালক হিল্লোল বলেন, ‘সিগনেচার বিডির মাধ্যমে আমরাই বাংলাদেশে প্রথম চালু করছি হ্যাপি আওয়ার। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোনো ধরনের শর্ত ছাড়াই আপনি যেকোনো পণ্যের ওপর ১০ শতাংশ ছাড় পাবেন। প্রতিটি পণ্য আমি ও নওশীন নিজে পছন্দ করে কিনেছি। তাই আপনি সহজেই আমাদের পছন্দের ছাপ রাখতে পারবেন আপনার পোশাকে।’ সবশেষে নওশীন যোগ করলেন, ‘এই উদ্যোগ মাত্র শুরু হলো, চলবে আরও বহুদূর। আমাদের স্বপ্ন একে দেশের বাইরের বাংলাদেশিদের কাছে ছড়িয়ে দেওয়া। সময় শুধু অপেক্ষার।’ ফেসবুক পেইজ: www.facebook.com/SignatuৎeBd