পোশাকে একুশ
বিশেষ পোশাক পরে একুশে ফেব্রুয়ারি উদ্যাপন করেন অনেকেই। দেখে নিন ফ্যাশন হাউসগুলোর পোশাকের আয়োজন এবার কেমন হয়েছে।কে ক্র্যাফটভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে বিষয় ধরে পোশাকের নকশা করা হয়েছে। কালো, লাল, ধূসর, সাদা ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে। বর্ণমালা, ঘড়ি ইত্যাদি মোটিফে নকশা করা হয়েছে।অন্যমেলাসাদা-কালোর সঙ্গে অন্যান্য রঙের ব্যবহারে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবি তৈরি করেছে অন্যমেলা। অ্যাপলিক, কারচুপি, এমব্রয়ডারি করে নকশা করা হয়েছে।শাহরুখ’স কালেকশনকালোর সঙ্গে সাদা, লাল ও সবুজ রঙের মিশ্রণে বিভিন্ন রকম সালোয়ার-কামিজ, শাড়ি, টপস, স্কার্ট পাওয়া যাবে। পোশাকগুলোতে ব্লক, এমব্রয়ডারির কাজ করা হয়েছে। আবর্তনআবর্তনের পোশাকে সাদা-কালো রঙের পাশাপাশি থাকছে নীল ও লালের মিশ্রণ। শাড়ি, পাঞ্জাবি ও সালোয়ার-কামিজই থাকছে বেশি। ডিজাইনে স্ক্রিনপ্রিন্ট ও ব্লক প্রাধান্য পেয়েছে।নিপুণনিপুণ সালোয়ার-কামিজ, শাড়ি ও পাঞ্জাবিতে সাদা-কালোর সঙ্গে ব্যবহার করেছে ধূসর, সাদা ও তামাটে রং। ব্লক, স্ক্রিনপ্রিন্ট, ঘন বুনটের এমব্রয়ডারি, নানা রঙের সুতার নকশার ব্যবহারে পোশাকের নকশা করা হয়েছে।রঙরঙের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, স্কার্ট-টপস, টিশার্ট, ওড়না, ব্লাউজ পিস, শাল, সিডি, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে একুশের অনুষঙ্গ। ব্যবহার হয়েছে চুন্দ্রি, টাইডাই, ব্লক, অ্যাপলিক, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ডপেইন্ট, কারচুপি, চুমকির কাজ ইত্যাদি। আড়ংএকুশের আয়োজনে আড়ং সালোয়ার-কামিজের ক্ষেত্রে সাদা-কালোর সঙ্গে ধূসর, লাল, কালচে সবুজ ও তামাটে রং ব্যবহার করেছে। সাদা মসলিন শাড়িতে কালো ব্লক ও স্ক্রিনপ্রিন্টের সঙ্গে গাঢ় লালরঙা এমব্রয়ডারি করা হয়েছে। এ ছাড়া সুতির শাড়িতে ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি ও অ্যাপলিকের কাজ করা হয়েছে। বাংলার মেলানানা কবিতার লাইন ও বর্ণমালা দিয়ে নকশা করা হয়েছে বাংলার মেলার পোশাকে। সুতি, খাদি, এন্ডি, হাফসিল্ক কাপড়ে সাদা, ছাই, কালো, মেরুন রঙে তৈরি হয়েছে পোশাক।নিত্য উপহারনিত্য উপহারে পাওয়া যাবে শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, চন্দ্রশেখর সাহা, আনিসুজ্জামান সোহেল, ধ্রুব এষ, সব্যসাচী হাজরা প্রমুখ শিল্পীর নকশা করা পোশাক। এখানে আছে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, টি-শার্ট ও শিশুদের পোশাক।অধরা মাধুরীঅধরা মাধুরীতে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ইত্যাদির নকশায় তুলে ধরা হয়েছে একুশের আলপনা। কাজের মাধ্যম হিসেবে এসেছে, টাইডাই, ব্লক, সেপ্র-ব্লক, অ্যাপলিক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট, মেশিন এমব্রয়ডারি ইত্যাদি। প্রজাপতিছেলেদের ফতুয়া আর পাঞ্জাবি করা হয়েছে খাদি, ঝরনা খাদি, তাঁত কাপড়, সুতি আর এন্ডি কটন কাপড়ে। মেয়েদের শাড়ি, সালোয়ার-কামিজ আর ফতুয়ায় করা হয়েছে ব্লক, স্প্রে আর উইভিংয়ের কাজ। লাল সাদা নীল হলুদকালো-সাদার মিশেলে তাঁত কাপড়, সুতি আর এন্ডি সুতিতে তৈরি করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, টি-শার্ট, ফতুয়া আর পাঞ্জাবি। তাঁতের শাড়িতে করা হয়েছে ব্লক স্প্রে আর উইভিং নকশা।ওজিওজি এনেছে ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ। কালো-সাদা রঙের এসব পোশাকে শহীদ মিনারের আলপনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে।