পোশাকে পটগান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভিয়ান’-এর আয়োজনে আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে ‘পোশাকে চিত্র-গানের ঐতিহ্য’ শীর্ষক এক প্রদর্শনী। ৩ মে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থপতি নিজামউদ্দিন আহমেদ, স্থপতি রফিক আজম ও আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার সহ পরিচালক জেহম শাখ্বনো। পোশাকগুলোর নকশা করেছেন কবি ও লোকশিল্প গবেষক নাজমীন মর্তুজা। প্রদর্শনী চলবে ১৬ মে পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।