পোশাকে বর্ণমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফ্রেব্রুয়ারি উপলক্ষে দেশি ফ্যাশন হাউসগুলোর রয়েছে পোশাকের বিশেষ আয়োজন। বেশির ভাগ পোশাকেই মোটিফ হিসেবে এসেছে বাংলা বর্ণমালা। দেখুন তার খোঁজআড়ংলাল, কালো, সাদা রঙের সঙ্গে আড়ংয়ের পোশাকে আরও আছে ধূসর, সবুজ, নীল, কমলা ইত্যাদি রঙের ব্যবহার। চুড়িদার সালোয়ারের সঙ্গে আছে ফুলহাতা কামিজ। এমব্রয়ডারি, অ্যাপলিক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।কে ক্র্যাফট এখানকার পোশাকগুলোর মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে বৃদ্ধাঙ্গুলীর ছাপ এবং ছাপের ভেতরে বর্ণ ও শব্দমালার বিন্যাস। বর্ণ ও শব্দের বিন্যাসে আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গর্বের অন্য বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। ঐতিহাসিকভাবে স্বীকৃত আদি বাংলা বর্ণমালাও ব্যবহূত হয়েছে। একুশের প্রেক্ষাপটে ঘড়িকে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে কালো, লাল, ধূসর, সাদা ইত্যাদি।নিত্য উপহারতারা এনেছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট ইত্যাদি। পোশাকে রং ব্যবহার করা হয়েছে কালো, সাদা, ধূসর প্রভৃতি। কাজ করা হয়েছে এমব্রয়ডারি, স্প্রে, ব্লকপ্রিন্ট, অ্যাপলিক ইত্যাদি মাধ্যমে।।নগরদোলাপোশাকে ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, স্প্রে, লেস ইত্যাদির ব্যবহারে নকশা করা হয়েছে। সুতি, হাফসিল্ক কাপড়ে পোশাক তৈরি হয়েছে।অন্যমেলাসিল্ক, অ্যান্ডি, তাঁতের সুতি কাপড়ে তৈরি করা হয়েছে অন্যমেলার পোশাক। শহীদ মিনারের প্রতিকৃতি, কবিতা ও গানের পঙিক্ত দিয়ে নকশা করা হয়েছে। শৈশবশিশুদের পোশাকের দোকান শৈশব এনেছে লাল, সাদা, কালো রঙের সমন্বয়ে তৈরি পোশাক। আছে ফ্রক, শার্ট, টপ ইত্যাদি।কুমুদিনীসুতি, মসলিন, হাফসিল্ক কাপড়ে সালোয়ার-কামিজ, ফতুয়া, শাড়ি ও শিশুদের পোশাক এনেছে তারা। পোশাকে নকশি ব্লকপ্রিন্টের কাজ করা হয়েছে।চরকাশিশুদের জন্য শাড়ি ও ফতুয়া এনেছে চরকা। আছে বড়দের শাড়ি, পাঞ্জাবি, কুর্তা ইত্যাদি পোশাক। এতে বর্ণমালা ও ফুলেল মোটিফ ব্যবহার করে নকশা করা হয়েছে।অতসীসিলেটের ফ্যাশন হাউস অতসী এনেছে তাঁত, খাদি, সিল্ক কাপড়ে তৈরি পোশাক। এতে ব্লকপ্রিন্ট, টাইডাই, অ্যাপলিক ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।তহু’স ক্রিয়েশনসসাদা, কালো ও লাল রং ব্যবহার করা হয়েছে তাদের পোশাকে। শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, কুর্তা ও শিশুদের পোশাক পাওয়া যাচ্ছে।লাল সাদা নীল হলুদসুতি ও খাদি সুতার বিশেষ বুননে পোশাকের কাপড় তৈরি করা হয়েছে। এতে ব্লকপ্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।