পোশাকে বসন্তবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদ্যাপনের জন্য থাকে কত না প্রস্তুতি। ফ্যাশন হাউসের পোশাক আয়োজনের দেখুন এক ঝলক।অ্যান্ডেজলাল-কালো দুই রঙের প্রাধান্যে ভালোবাসা দিবসের পোশাক এনেছে অ্যান্ডেজ। পার্টির জন্য মেয়েরা পরতে পারেন কুর্তার জিনস, অথবা শাড়ির ব্লাউজ হিসেবেও ব্যবহার করতে পারেন এসব কুর্তা। ছেলেদের ফতুয়াগুলোও পরা যাবে জিনসের প্যান্টের সঙ্গে। এ ছাড়া এখানে আছে শাল, পঞ্চো ও নানা রকম গয়না। রঙরঙের শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলেদের ফতুয়া, মেয়েদের ফতুয়া, স্কার্ট-টপস, পাঞ্জাবি, টি-শার্টে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং। এর মধ্যে বাসন্তী ও হলুদ রঙের আধিক্য বেশি। পাশাপাশি লাল-কমলা রংকেও গুরুত্ব দেওয়া হয়েছে। নকশায় ফুল, ফাল্গুনের কবিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকৃতির বিভিন্ন মোটিফ ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে এসেছে স্ক্রিনপ্রিন্ট, টাইডাই, ব্লকপ্রিন্ট, স্প্রে-ব্লক, অ্যাপলিক, কাটওয়ার্ক, হ্যান্ডপেইন্ট, বাটিক ইত্যাদি। নিত্য উপহারফ্যাশন হাউস নিত্য উপহার ফাল্গুন উপলক্ষে তৈরি করেছে নতুন পোশাক। পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি । রং হিসেবে ব্যবহার করা হয়েছে বাসন্তী, হলুদ, কমলা, লাল। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে টিস্যু সিল্ক, মসলিন, কোটা, হাফসিল্ক, খাদি হাফ সিল্ক ও সুতি। স্ক্রিনপ্রিন্ট, হাতের কাজ, জরি, চুমকিসহ নানা কাজ করা হয়েছে। এম ক্র্যাফটপয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস সামনে রেখে ফ্যাশন হাউস এম ক্র্যাফট করেছে পোশাকের বিশেষ আয়োজন। পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে গোলাপি, হলুদ, লাল, সাদা, কমলা, কালো, সবজু, আকাশী প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপলিক, ব্লকপ্রিন্ট, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি মাধ্যমে।