পোশাকে বসন্তের বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ফ্যাশন হাউসগুলো এনেছে নানা পোশাক। দেখে নিন তার এক ঝলক।কে ক্র্যাফটনতুন নকশার শাড়ি, টপস, সালোয়ার-কামিজ, পুরুষের ফতুয়া, খাটো পাঞ্জাবি ও শিশুদের পোশাক পাওয়া যাবে। রং হিসেবে প্রাধান্য পেয়েছে বাসন্তী, হলুদ, কমলা ও সোনালি। সঙ্গে থাকছে মানানসই গয়না।ফড়িংলাল রঙের প্রাধান্যে যুগলদের জন্য নতুন পোশাক এনেছে ফড়িং। মেয়েদের জন্য আছে ফুলহাতা ফতুয়া, টপ, শার্ট ইত্যাদি। ছেলেদের জন্যও আছে ফতুয়া। নন্দন কুটিরলাল ও কমলা রঙের প্রাধান্যে তৈরি হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি। পোশাকে হাতের কাজ করা হয়েছে। সঙ্গে আছে মানানসই ব্যাগ।লাল সাদা নীল হলুদটাঙ্গাইল তাঁতের শাড়িতে করা হয়েছে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদি কাজ। মেয়েদের ফতুয়া ও সালোয়ার-কামিজে করা হয়েছে এমব্রয়ডারি। ছেলেদের জন্য আছে তাঁত কাপড়ের পাঞ্জাবি।আবর্তনউজ্জ্বল রঙের ব্যবহারে ফাল্গুন ও ভালোবাসা দিবসের পোশাক এনেছে আবর্তন। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি।সাদাকালোরবীন্দ্রনাথের প্রেম কবিতার লাইন দিয়ে এবারের ভালোবাসা দিবসের উপহারসামগ্রী তৈরি করেছে সাদাকালো। রয়েছে মগ, টি-শার্ট ও শুভেচ্ছা কার্ড।নগরদোলাবসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে নগরদোলা এনেছে ফতুয়া, সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি ইত্যাদি। পোশাকে গোলাপি, লাল, ম্যাজেন্টা, বাসন্তী রং ব্যবহার করা হয়েছে। বাংলার মেলাবাসন্তী, হলুদ, সবুজ, লাল ইত্যাদির সঙ্গে ব্যবহার করা হয়েছে কালো, কমলা ইত্যাদি রং। ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, কাঁথা ফোঁড় ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে। চুমকি ও কাচের কাজও থাকছে।বিবিয়ানাপোশাকে নানা কবিতার পঙিক্ত, গানের লাইন ব্যবহার করা হয়েছে। লাল, গেরুয়া, কমলা রঙের প্রাধান্য থাকছে।