পোশাকে বিভিন্ন মৌসুম
বছরের কোন সময় কোন ধরনের পোশাক পরবেন। এই ধরুন, বর্ষায় কোন পোশাক পরবেন? গ্রীষ্মে কী পরবেন কিংবা শীতে? এই প্রশ্নের উত্তর মিলল ২২ মে সন্ধ্যায়। দি ট্রেটন লিমিটেডের আয়োজনে ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ‘দি ট্রেটন নাইট’ অনুষ্ঠান।নিশাত খান ও মডেল হূদির কোরিওগ্রাফিতে এই ফ্যাশন শোতে তুলে ধরা হয় দেশের ছয়টি ফ্যাশন হাউসের পশ্চিমা ধাঁচের পোশাক। মডেলরা ঋতুভিত্তিক পোশাক পরে মঞ্চ আলোকিত করেন। ফ্যাশন শোর ফাঁকেই ঘোষণা করা হয় ট্রেটনের মডেল হান্ট প্রতিযোগিতায় সেরা মডেলের নাম। ফেসবুকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেরা মডেল হিসেবে জোনাইদা ফ্রান্সিস কবীর জিতে নেন বিজয়ীর খেতাব। অনুষ্ঠানটির আয়োজক দি ট্রেটন লিমিটেডের মিডিয়া অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান জুবায়ের আহমেদ বলেন, ‘আমরা সব সময়ই ভিন্ন কিছু আয়োজনের চেষ্টা করি। এবার আমরা বিভিন্ন মৌসুমের পোশাক দিয়ে সাজিয়েছি এ অনুষ্ঠান।’ অনুষ্ঠানে গান পরিবেশন করে শূন্য ব্যান্ড।