পোশাকে রবীন্দ্রনাথ
এ বছর (২৫ বৈশাখ) পালিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে তো একটু অমিত বা লাবণ্য হয়ে হারিয়ে যেতে নেই মানা। ফ্যাশন হাউসগুলো এ উপলক্ষে এনেছে নানা নকশার পোশাক। যাতে মূল ভাবনা হিসেবে আছে রবীন্দ্রনাথের রচনা ও ঠাকুরবাড়ির ফ্যাশন।রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ও লেখা নিয়ে খাপছাড়া সিরিজের টি-শার্ট এনেছে নিত্য উপহার। এ ছাড়া রবীন্দ্রনাথের গানের পাণ্ডুলিপি নিয়ে করা হয়েছে শাড়ি। এসব নিয়েই ‘প্রাণের মানুষ’ শিরোনামে পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে তারা। জানালেন নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার। দেশী দশের প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘দেশী দশ রবীন্দ্রজয়ন্তীতে এনেছে পাঞ্জাবি, টপস, শাড়ি, ফতুয়া, কামিজ। প্রতিটি পোশাকে রয়েছে ঠাকুরবাড়ির ছোঁয়া, যা অন্যদের থেকে একটু আলাদা করে তুলবে আপনাকে।’টি-শার্ট কোনোটিতে রয়েছে রবিঠাকুরের ছবি, কোনোটিতে তাঁর লেখা কবিতা, গদ্যাংশ বা তাঁর আঁকা ছবি। আজিজ সুপার মার্কেটের ‘হার্টস’ বাজারে এনেছে রবিঠাকুরকে লেখা বজলুর রশীদের পত্রসংবলিত টি-শার্ট।‘বন্ধু আমার,/ থেকে থেকে কোন সুদূরের নিজনপুরে/ ডাক দিয়ে যাও ব্যথার সুরে।’ এমনই একটি লেখার সঙ্গে কবিগুরুর ছবি জুড়ে টি-শার্ট এনেছে ‘আবির্ভাব’। দেশি-বিদেশি বিভিন্ন শিল্পীর আঁকায় রবীন্দ্রনাথকে তুলে ধরা হয়েছে বাহারি সব রং ও ডিজাইনে।টপস, কামিজসেই সময়ে ঠাকুরবাড়ির মেয়েদের সাজ-পোশাক কিংবা তাঁর গল্পের কন্যাদের মতো পোশাক পরে ‘সাধারণ মেয়ে’ সেজে উঠতে সবাই চায়। আর তাই ফ্যাশন হাউসগুলোতে পাওয়া যাচ্ছে নানা রঙের ও ডিজাইনের টপস বা কামিজ। এর কোনোটির গলা চওড়া করে জুড়ে দেওয়া হয়েছে কুঁচি। ফুলহাতা বা কনুই পর্যন্ত হাতা দিয়ে তার পাশে লাগানো লেইসের ব্যবহারও চমৎকার। রয়েছে রবীন্দ্রনাথের লেখা কাব্যসংবলিত টপসও।পাঞ্জাবি ও শাড়িঠাকুরবাড়ির ঢঙে শাড়ি কিংবা নবাবি পাঞ্জাবিও এনেছে অনেকে। পাঞ্জাবিতে রয়েছে নবাবি কাট। কোনোটি বুক থেকে কোমর পর্যন্ত বাঁকা করে কেটে দেওয়া হয়েছে বোতাম। কোনোটি সাদামাটা একরঙা। কোনো পাঞ্জাবিতে আবার রয়েছে তাঁর নাম, চিরকুট কিংবা কবিতাংশ। রঙের বিক্রেতা আরজু বলেন, নতুন ধরনের এই পাঞ্জাবির প্রতি তরুণদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। পাঞ্জাবির সঙ্গে সঙ্গে শাড়িতেও এসেছে ঠাকুরবাড়ির ছোঁয়া। বিভিন্ন ডিজাইনে, লেখায়, আঁকায় ঠাকুরবাড়ির কথাই যেন মনে করিয়ে দেয় প্রতিটি শাড়ি। এ ছাড়া ফতুয়া, কোর্তাও রয়েছে অনেক দোকানে। রয়েছে বাচ্চাদের টি-শার্ট, টপস ইত্যাদিও। দরদামবিশেষ দিনের জন্য তৈরি এই টি-শার্টগুলোর দাম পড়বে ১৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। পাঞ্জাবি ৫৫০ থেকে ১৮০০ টাকা। টপস ৫০০ থেকে ১৬০০ টাকা, কামিজ ৫০০ থেকে ১৭৫০, শাড়ির দাম পড়বে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। তবে সুতি শাড়ি, সিল্ক, হাফসিল্ক শাড়ির দামের মধ্যে পার্থক্য লক্ষণীয়। দরদাম করে কিনে নেওয়াই ভালো। পাওয়া যাবেঢাকার দেশী দশ, আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, মিরপুরের ফ্যাশন হাউসগুলো ছাড়াও বিভিন্ন শপিং মলে।