পোশাকে লাল-সবুজ
রঙপোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, মগ, সিডি, টুপি ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ-সংবলিত লেখা। কাজের মাধ্যম হিসেবে এসেছে চুন্দ্রি, টাইডাই, ব্লকপ্রিন্ট, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি। অঞ্জন’সস্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জন’স সাদা, লাল ও সবুজ রংকে প্রাধান্য দিয়ে নতুন পোশাক এনেছে। মেয়েদের জন্য ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ এবং ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া পাওয়া যাবে এই আয়োজনে। সুতি ও খদ্দর কাপড়ে প্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে পোশাকগুলোতে।নিত্য উপহারস্বাধীনতা দিবস সামনে রেখে নিত্য উপহার ও নিত্য উপহার শঙ্খবার আয়োজন করেছে লাল-সবুজের পোশাকসম্ভার। শিল্পী কাইয়ুম চৌধুরী, সব্যসাচী হাজরা, মাহাবুবুর রহমান, অনাহিদ জাফরির নকশা পাওয়া যাবে এসব পোশাকে। অ্যাঞ্জেলিনাঢাকার গুলশানের পিংক সিটিতে এ্যাঞ্জেলিনায় মার্চ মাসে প্রতিটি পণ্যে থাকছে ১০-১৫ শতাংশ ছাড়। পোশাকের রং হিসেবে এসেছে সবুজ, লাল, সাদা। একটি নকশার পোশাক একটি করেই বানানো হয়েছে এখানে।চরকাচরকা তৈরি করেছে বিভিন্ন ডিজাইনের ফতুয়া, কুর্তা, শাড়ি ও পাঞ্জাবি। জামদানি ও ফ্লোরাল মোটিফ প্রাধান্য পেয়েছে এই পোশাকগুলোতে। লাল সাদা নীল হলুদকবি শামসুর রাহমানের ‘হে স্বাধীনতা’ কবিতা দিয়ে তৈরি হয়েছে লাল-সবুজের মিশেলে শাড়ি ও পাঞ্জাবি। যুগলদের জন্য শাড়ি ও পাঞ্জাবি করা হয়েছে দেশীয় তাঁতের কাপড়ে।