পোশাকেই প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে কয়েক বছর আগে কেউ হয়তো কল্পনাও করেনি যে নিত্য পরনের পোশাকেও বিশেষ কোনো প্রযুক্তি ব্যবহূত হতে পারে এবং এখনো অনেকের ধারণা, এই দুটি বিষয় সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু সাম্প্রতিক সময় দেখা গেছে, পোশাকে প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য সংযোজন করা ভবিষ্যতে একটি কার্যকর প্রকল্প হিসেবে পরিণত হতে পারে। বর্তমানে এটি এমন একটি পর্যায়ে রয়েছে, সেখানে বাজারে এ ধরনের বেশ কিছু পণ্য রয়েছে, যেগুলো প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের কাজ সহজ করে দিচ্ছে, পাশাপাশি এমন ধরনের পোশাকও পাওয়া যাচ্ছে, যা কেবল বিনোদনের জন্যই ব্যবহূত হচ্ছে। এমনই বিশেষ কিছু পোশাকের কথা নিচে তুলে ধরা হচ্ছে।ন্যানোওয়্যারের কাপড়জর্জিয়া টেকের গবেষকেরা এমন এক ধরনের কাপড় তৈরির চেষ্টা করছেন, যা দিয়ে পোশাক তৈরি করা হলে সেটি থেকে শক্তি উৎপাদন করা যাবে। হাঁটাচলা, শ্বাসপ্রশ্বাস, হূৎকম্পন ইত্যাদি কাজের সময় শক্তি উৎপন্ন হবে। বৈজ্ঞানিক ভাষায় বলা যায়, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হবে। এই কাজটি করার জন্য এই কাপড়টিতে ব্যবহার করা হবে ন্যানোওয়্যার। ন্যানোওয়্যারগুলো তৈরি করা হবে এক ধরনের নমনীয় কাপড় থেকে এবং এর ওপরে জিংক-অক্সাইডের একটি প্রলেপ দেওয়া থাকবে। বিভিন্ন ধরনের কাজ করার সময় এই ন্যানোফেব্রিকের ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হবে। ধারণ করা হচ্ছে, এ ধরনের কাপড় থেকে তৈরি পোশাকের থেকে ওজনে বেশি হবে।শরীর ঠিক আছে তো এমসি১০ রিবকের সঙ্গে সমন্বিতভাবে একটি প্রকল্পে কাজ করছে, যার মাধ্যমে একটি পোশাক তৈরি করা হয়েছে, যেটি এই পরিধানকারীর ফিটনেস-সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখাতে পারবে। এটি তৈরি করতে বিভিন্ন ধরনের সেন্সর এবং মাইক্রোচিপ ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্যসংক্রান্ত যেসব তথ্য এটি সংগ্রহ করতে পারবে সেগুলো হলো— রক্তচাপ, হূদ্কম্পন এবং যেকোনো ধরনের শারীরিক দুর্ঘটনার তথ্য। এর পাশাপাশি এখানে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য সংযোজনের কাজ চলছে। যেমন, কত দূরত্ব অতিক্রম করা হয়েছে। শরীরের তাপমাত্রা এবং আর্দ্রতা ইত্যাদি।দ্বিতীয় ত্বক জেনি টেলস্টন নামের একজন ব্রিটিশ ডিজাইনার ‘স্মার্ট সেকেন্ড স্কিন’ নামের একটি পোশাক কারখানা তৈরি করেছেন। এখানে সেন্ট বাবল নামের একটি নিয়ন্ত্রণযোগ্য পোশাক তৈরি করা হয়। অতি সূক্ষ্ম পাম্প এবং নলের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। এই পোশাকের বিশেষত্ব হলো, এটি মনের ভাব বুঝতে পারে। ব্যবহারকারীর মনের ভাব অনুযায়ী এটি তার জন্য পোশাককে আরামদায়ক করে তোলে।শীতাতপনিয়ন্ত্রিত পোশাকপোশাকের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের এক পদ্ধতি আবিষ্কার করেছে জাপান। কুচোফুকু নামের একটি পোশাক পাওয়া যাচ্ছে জাপানে। কুচোফুকু একটি জাপানি শব্দ, যার অর্থ হলো শীতাতপনিয়ন্ত্রিত পোশাক। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এখানে একটি ফ্যান সংযোজন করা আছে। শরীরের তাপমাত্রা যখন বাড়তে থাকে, ফ্যানটি তখন তাপমাত্রা কমাতে সাহায্য করে।সুরেলা জ্যাকেটএমআইটি মিডিয়া ল্যাব লেভিসের সঙ্গে সমন্বিতভাবে মিউজিক্যাল জ্যাকেট নামে একটি পোশাক তৈরি করেছে। নিয়ন্ত্রণের জন্য এখানে একটি কিবোর্ড সংযুক্ত করা হয়েছে এবং এই কিবোর্ডের সঙ্গে তথ্য আদান-প্রদানের জন্য বিশেষ ধরনের একটি সিল্ক সুতা ব্যবহার করা হয়েছে। বিদ্যুতের জন্য বিভিন্ন প্রাকৃতিক উৎস ব্যবহার করার ব্যবস্থা রয়েছে। সৌরশক্তি, যান্ত্রিক শক্তির মাধ্যমে এই মিউজিক প্লেয়ারটি চালানো যাবে। মুডি জ্যাকেটবিএলইউ জ্যাকেট নামের একটি পোশাক তৈরি করেছে লুনার ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান। অভিনব এক চিন্তা থেকে তারা এটি তৈরি করেছে। অর্গানিক ই-পেপার দিয়ে এটি তৈরি করা হয়েছে। মূলত তিন ধরনের কাজ করার জন্য এটি তৈরি করা হয়েছে। প্রথমত, এই পোশাকটি যে পরে থাকবে তার মনের ভাব প্রকাশ করতে পারবে এই জ্যাকেটটি। এই কাজটি করা হয়েছে সেমি কন্ডাক্টরের মাধ্যমে এবং মনের ভাব প্রকাশের জন্য এটি বিভিন্ন রং এবং চিহ্ন দেখাবে। দ্বিতীয়ত, এখানে একটি জিপিএস যুক্ত আছে। এই জ্যাকেটের মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনও দেখানো যাবে।