পোশাকের নতুন দোকান
শামুক: ২৬ জুলাই ঢাকার লালমাটিয়া ব্লক সি ১/১২ ঠিকানায় যাত্রা শুরু হলো ফ্যাশন হাউস ‘শামুক’-এর। এদিন উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা, বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার, আলমিরার ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমীন, ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। প্রদর্শনীতে স্থান পেয়েছে রং-তুলিতে হাতে আঁকা শাড়ি, সালোয়ার- কামিজ, টি-শার্ট, পাঞ্জাবি, কাফতান, কুর্তা-স্কার্ট, দোপাট্টাসহ ঘর সাজানোর বিছানার চাদর, কুশন কভার ও পর্দা। এ ছাড়া আছে জুতা ও হাতব্যাগেরও সংগ্রহ।বিটপ: ঢাকার মহাখালীতে আয়েশা মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন কফি হাউসের দ্বিতীয় তলায় চালু হলো নতুন পোশাকের দোকান বিটপ। ২৮ জুলাই এর উদ্বোধন করেন অভিনয়শিল্পী বিপাশা হায়াত। রিওয়ায়েত: ঢাকার গুলশান-১-এর ২৬ নম্বর সড়কে যাত্রা শুরু করল নতুন পোশাকের দোকান রিওয়ায়েত। এখানে পাবেন সালোয়ার- কামিজ, পাঞ্জাবি, বিয়ের পোশাক, জুতা ইত্যাদি।মেনস ওয়ার্ল্ড: সাভারের নিউ মার্কেটে চালু হলো মেনস ওয়ার্ল্ডের নতুন শাখা। ১৯ জুলাই এর উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এখানে পাবেন ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট ইত্যাদি।