পোশাকের পর সম্ভাবনাময় খাত জাহাজ নির্মাণ শিল্প: ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেছেন, পোশাকশিল্পের পর জাহাজ নির্মাণ শিল্পই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। তৈরি পোশাকশিল্পের কারণে সারা বিশ্বে বাংলাদেশের একটি পরিচিতি গড়ে উঠেছে। জাহাজ নির্মাণ শিল্পও বাংলাদেশকে সারা বিশ্বে অনুরূপভাবে পরিচিত করবে। গত রোববার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীতে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের কারখানা পরিদর্শনের পর মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গুরুত্বের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া, বৃহত্তর ভারতের জন্য চট্টগ্রাম একটি চমৎকার সংযোগস্থল হতে পারে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। বক্তব্য দেন, এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান মির্জা আইয়ূব বেগ, ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন চৌধুরী এবং ইইউর বাণিজ্যিক উপদেষ্টা জিলুল হেইরোজি। বিজ্ঞপ্তি।