পোশাকেস্বাধীনতা
বিশেষ দিনে বিশেষ পোশাক তৈরির যে চল শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসের পোশাক এসেছে ফ্যাশন হাউসগুলোতে। তারই কিছু নমুণা থাকছে এ পাতায়। বাসন্তীবাসন্তীতে রয়েছে সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি । এতে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি, তাঁত, সিল্ক ও চিকেন। এসব পোশাকে ব্যবহার করা হয়েছে এমব্রয়ডারি, ব্লক, স্প্রে, কারচুপি ইত্যাদি। অঞ্জন’সস্বাধীনতা উপলক্ষে অঞ্জন’স ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া মেয়েদের জন্য শাড়ি ও ফতুয়ার নতুন ডিজাইন করেছে। লাল, সাদা, সবুজ রং বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে এ আয়োজনে। এড্রয়েট এড্রয়েট এনেছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি। বড়দের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাকেও একই ডিজাইন করা হয়েছে। যার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লাল-সবুজের পতাকা। পাশাপাশি ব্যবহার করা হয়েছে স্বাধীনতার বিভিন্ন প্রতীক। ব্লক, অ্যাপলিক, এমব্রয়ডারি বা মিশ্র মাধ্যম ব্যবহার করা হয়েছে। বাংলার মেলাএখানকার লাল, সবুজ রঙে টাইডাই, ব্লক করা শাড়িতে মোটিফ হয়েছে স্বাধীনতার কবিতার লাইন। ছেলেদের জন্য থাকছে শর্ট পাঞ্জাবি, ফতুয়া মেয়েদের জন্য কুর্তি, সালোয়ার-কামিজ। এ ছাড়া পাওয়া যাবে রিকশা পেইন্টিংয়ে তৈরি মগ।করিমস পোশাকে সবুজ আর লালের ব্যবহার হয়েছে। শিফন, সুতি, মসলিন, তাঁত, খাদি ইত্যাদি কাপড়ে ব্লক, সেপ্র, হ্যান্ড পেইন্ট, টাইডাই, মেশিন এমব্রয়ডারি, কারচুপি কাজ করা হয়েছে। আউটফিটার লাল, সবুজ, হলুদ এবং বিভিন্ন উজ্জ্বল রঙের মিশ্রণে সালোয়ার কামিজ, ফতুয়া, টপস সড়ার্ট রয়েছে। নানা রঙ ও ডিজাইনের এ পোশাকগুলো দেশীয় খাদি ও তাঁত কাপড়ের ওপর এপ্লিকের কাজ করা। একই সঙ্গে পাওয়া যাবে টেইলারিংয়ের বিশেষ সুবিধা।