প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে নদীভাঙন প্রতিরোধ, কালভার্ট নির্মাণ, নালা সংস্কার ও নষ্ট সড়কবাতি মেরামতের দাবিতে এলাকাবাসী স্মারকলিপি দিয়েছে। গত ৩০ জানুয়ারি পৌরসভার প্রধান সহকারী মো. হারুন মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. জাফর উল্লাহ, শিক্ষক নুরুল হক, মনিলাল তালুকদার, মো. ইস্কান্দর, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন সিকদার, পলাশী মুৎসুদ্দী, মো. রবিউল প্রমুখ। স্মারকলিপি দেওয়ার আগে এক সমাবেশে বক্তারা বলেন, ‘পৌর এলাকার উন্নয়নে জলবায়ু তহবিলের বরাদ্দ এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে এ বরাদ্দ বণ্টনের দাবি জানান তাঁরা।’ বিজ্ঞপ্তি।