পৌর মেয়র সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী পৌরসভা গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত করার পেছনে বিশেষ অবদান রাখা এবং রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়া ও ভিয়েতনাম সফর উপলক্ষে পৌর মেয়র মকছুদ মিয়াকে গণসংবর্ধনা দিয়েছে স্থানীয় নাগরিক কমিটি।
পৌর এলাকার দীঘির পূর্ব পাড়ে গত ২০ জুন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক।
নাগরিক কমিটির আহ্বায়ক অভিনাশ চন্দ্র দের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক পৌর প্রশাসক এম আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির কাসেম চৌধুরী, শফিউল আলম, এনামুল হক চৌধুরী, সিরাজুল মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ, কাউন্সিলর জামালুর রশিদ, শ্রমিক নেতা আতাউল্লাহ বোখারী, যুবলীগ নেতা নাছির উদ্দিন ও নাগরিক কমিটির সদস্যসচিব মাহমুদুল হক। পরে নাগরিক কমিটির পক্ষ থেকে পৌর মেয়রকে সম্মাননা স্মারক তুলে দেন নাগরিক কমটির সদস্য নুরুল আলম। মেয়রের গণসংবর্ধনাকে ঘিরে সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়।