পৌরসভা ও ইউপি নির্বাচন নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগলনাইয়া পৌরসভার নয়টি ওয়ার্ড ও উপজেলার পাঁচটি ইউনিয়নে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি। ১২ জুন ছাগলনাইয়া পৌরসভা ও ১৪ জুন পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ভোটার ২৫ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫১০ এবং নারী ১৩ হাজার ৩২৫ জন। এখানে নারী ভোটার ৮১৫ জন বেশি। পৌরসভা নির্বাচনের এক দিন পরই অনুষ্ঠিত হবে উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচন। এখানেও প্রতিটি ইউনিয়নে পুরুষের চেয়ে নারী ভোটার তুলনামূলক বেশি। মোট ভোটার ৮৪ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৪৫৫ ও নারী ৪৪ হাজার ৯৮৭ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আইয়ুব আলী হাওলাদার জানান, প্রতিটি ইউনিয়নে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। এর মধ্যে ৫ নম্বর মহামায়া ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৮৫ জন। এর মধ্যে পুরুষ ছয় হাজার ৯১১ এবং নারী আট হাজার ১৭৪ জন। ৬ নম্বর পাঠাননগর ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৯৭৪ জন। এর মধ্যে পুরুষ নয় হাজার ৮০৯ ও নারী ১১ হাজার ১৭৪ জন। ৮ নম্বর রাধানগর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৩৫৭ ও নারী আট হাজার ১৫৮ জন। ৯ নম্বর শুভপুর ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ২২৯ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ১৫ ও নারী নয় হাজার ২১৪ জন। আর ১০ নম্বর ঘোপাল ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৩৬৭ ও নারী আট হাজার ২৭৬ জন। ওই পাঁচটি ইউনিয়নে পুরুষের চেয়ে নারী ভোটার পাঁচ হাজার ৫২৮ জন বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মো. মোমিনুর রশীদ বলেন, পৌরসভা ও ইউনিয়ন ভেদে প্রতিটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। এটা কাকতালীয়।