পৌরসভার আট কোটি টাকার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের জন্য সাত কোটি ৯৪ লাখ ৬৫ হাজার ২৫৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২২ জুলাই বিকেলে পৌর মেয়র মো. আমির হোসেন পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা করেন। এ সময় পৌর কাউন্সিলর আবু তাহের, মো. দিদারুল ইসলাম, মো. সাইফুদ্দিন, মোহাম্মদ রফিক, আলী আহমদ, গোলাম সরোয়ার, মো. শাহজাহান, মংহ্লাচিং মারমা, জোসনা বেগম, শ্যামলী বিশ্বাস ও জাহানারা বেগমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।বাজেটে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার খাতে সর্বোচ্চ পাঁচ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এতে রাজস্ব খাতে এক কোটি এক লাখ ৮৯ হাজার ১২৫ টাকা এবং উন্নয়ন খাতে ছয় কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা আয় দেখানো হয়েছে। বাজেটে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরি ৯০ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য দুই কোটি ৩০ লাখ টাকা এবং জাইকা কর্তৃক পানির লাইন স্থাপনের জন্য তিন কোটি টাকা পাওয়ার প্রত্যাশা করা হয়েছে।