কক্সবাজারের টেকনাফ পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের জন্য চার কোটি ৪৭ লাখ তিন হাজার ৮৪৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র মো. ইসলাম ১৮ জুলাই এ বাজেট ঘোষণা করেন। বাজেটে এক কোটি ৭৪ লাখ ২৪ হাজার ২৭৭ দশমিক ৫৫ টাকা রাজস্ব আয় ও দুই কোটি ৭২ লাখ ৭৯ হাজার ৫৭০ দশমিক ২৬ টাকা উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ছয় লাখ ৬১ হাজার ৭৯৫ দশমিক ৭৪ টাকা ।শহরের গ্রিন গার্ডেন কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে মেয়র মো. ইসলামের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিছবাহার ইউসুফ। সভায় বক্তব্য দেন টেকনাফের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া প্রমুখ। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন মোর্শেদুল ইসলাম।