পৌরসভার ১৫ কোটি টাকার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম পৌরসভার ২০১২-১৩ অর্থবছরের জন্য ১৫ কোটি নয় লাখ ১৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী ১৮ জুলাই এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সর্বোচ্চ ১২ কোটি ৩২ লাখ ৮০ হাজার ব্যয় ধরা হয়েছে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে। এ ছাড়া, স্বাস্থ্য খাতে ১২ লাখ ৯০ হাজার এবং শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক খাতে ১১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। সর্বোচ্চ আয়ের খাত ধরা হয়েছে সরকারি অনুদান ১২ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা এবং কর আদায় থেকে ৯৩ লাখ ৬০ হাজার টাকা। পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আকবর ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল করিম মজুমদার, উপজেলা আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাবিবুল করিম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস, পরশুরাম বণিক সমিতির সভাপতি আবু তালেব মজুমদার প্রমুখ।বাজেট ঘোষণা শেষে মেয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।