প্যাকেজ ভ্যাট আগের মতো চালু রাখার দাবি খুচরা ব্যবসায়ীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুচরা দোকানগুলোতে প্যাকেজ ভ্যাট আগের মতো চালু রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা কমিটি। ২৭ জুন বিপণিবিতানে মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীরা এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাহাব উদ্দিন। জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছালামত আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন সালেহ আহমেদ, বিপণিবিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সভাপতি এস এম ছগির, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গনি চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, কাজির দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, আমিন সেন্টার বণিক সমিতির সাধারণ সম্পাদক সত্য তলাপাত্র, কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম হাবিব উল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।