প্যাকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি মামার বাসায় থাকি। গত বছর কনকনে শীতের দিনে আমার ছোট ভাই, ছয় বছর বয়সী ইমরানকে আমার মা মামার কাছে পাঠিয়েছে শীতের কাপড়চোপড় কিনে দেওয়ার জন্য। আমার মামা ইমরানকে জিজ্ঞেস করল, ‘তোমার কী কী লাগবে?’ইমরান: একটা প্যাকেট আর বুট জুতা।মামা: প্যাকেট দিয়ে কী করবে?ইমরান: গায়ে দেব। শীত লাগবে না।মামা: প্যাকেট কি গায়ে দেয়?ইমরান: ওমা! দেয় না আবার! ওই যে ইকবাল ভাই দিছে।ইমরানের কথা শুনে আসল ব্যাপার বুঝতে পেরে আমরা সবাই হেসে উঠলাম। সে জ্যাকেটকে প্যাকেট বলেছে। হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম।