সব কষ্টেই কেষ্ট মেলে না সব সময়। অনেক সময় দেখা যায়, অনেক কষ্টের শেষে রয়েছে একরাশ হতাশা আর না—পাওয়ার বেদনা। আর সেটাই অনেক বেশি টের পাওয়া যাবে বর্ডার ল্যান্ডস গেমসটিতে। কারণ, প্যানডোরা গ্রহে সবাই আসে একরাশ লোভ নিয়ে। যাতে করে অনেকেই ফিরে যায় তাদের ঝুলিতে মূল্যবান খনিজ নিয়ে। কিন্তু বেশি লোভ করতে গিয়ে দ্বীপে আটকা পড়ে কিছু ভিন গ্রহের প্রাণী। যারা একসময় আত্মপ্রকাশ করে দুর্বৃত্ত হিসেবে। আর গ্রহে আসা নতুনদের শিকার করাই তাদের মূল লক্ষ্য হয়ে ওঠে। এরই মধ্যে গুজব রটে প্যানডোরায় এক ভল্ট রয়েছে, যাতে রয়েছে ধনী হওয়ার সব উপকরণ। তার লোভে অনেকেই অভিযান চালিয়ে ব্যর্থ হয়। গেমারের মূল কাজ হবে ভল্ট খুঁজে পাওয়া। তাকে একে একে সংগ্রহ করতে হবে ভল্টের চারটি চাবি। তারপরই গেমসের আসল মজা। কারণ, ভল্ট থেকে গুপ্তধনের পরিবর্তে বের হয়ে আসবে ডেস্ট্রয়ার নামের এক দানব। অনেক আগে তাকে কিছু ক্ষমতাবান ভিনগ্রহবাসী এ ভল্টে আটক করতে সক্ষম হয়েছিল। গেমারের ভুলের কারণে মুক্ত হয়ে যাওয়া দানবের বিরুদ্ধে লড়তে হবে গেমারকে এবং তাকে হারিয়ে আবার বন্দী করতে হবে ভল্টে। এটাই হলো গেমসের মূল কাহিনি। গেমসে গেমার চারটি চরিত্রের একটি নির্বাচন করে খেলতে পারবে। একেকটা চরিত্র একেকভাবে পারদর্শী। আবার চলার পথে সাহায্য করার জন্য পাবে বেশ কিছু সুহূদ বন্ধু আর অস্ত্র ও গোলাবারুদ। আর এর গ্রাফিক্স এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় তার মধ্যে হারিয়ে যাওয়া যাবে নিবিড়ভাবে। কারণ, মনে হবে যেন আপনি নিজেই গেমসটির চরিত্র। আর এর ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির থ্রিলিং সাউন্ড যোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে গেমসটি খেলার জন্য খুবই আনন্দদায়ক।যা যা প্রয়োজনপ্রসেসর: উইন্ডোজ এক্সপি/ভিস্তা র্যাম: ১ গিগাবাইট। ভিডিওকার্ড: ২৫৬ মেগাবাইট থ্রিডিডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক ড্রাইভ: ১০ গিগাবাইট খালি জায়গা।সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স